YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 150

150
1তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর।
ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর;
তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।
2তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর;
প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।
3তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে;
বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।
4তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে
এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর
তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।
5তাঁর প্রশংসা কর উচ্চ করতালে;
উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।
6শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক।
সদাপ্রভুুর প্রশংসা কর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 150