এবার আমি ইসরায়েলীদের সঙ্গে যে নতুন সন্ধিচুক্তি স্থাপন করব, তা হল এই: তাদের অন্তরে আমি সঞ্চারিত করব আমার ধর্মানুশাসন, লিখে দেব বিধান তাদের হৃদয়-ফলকে,আমি হব তাদের ঈশ্বর, তারা হবে আমার প্রজা। তাদের দেশবাসীকে ঈশ্বর-জ্ঞান দেবার জন্য কাউকে আর শিক্ষা দিতে হবে না, কারণ মহান তুচ্ছ নির্বিশেষে সকলেই আমাকে মানবে। আমি তাদের পাপ ক্ষমা করব, কোনদিনও আর স্মরণে আনব না তাদের অপরাধ। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।